সংস্করণ
13 October 2026
13 October 2026
অন্যান্য
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
রবিন জানান, তার বাবার নামাজে জানাজা বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তানভীর আহমেদ রবিন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কেন্দ্রীয় কমিটিতে বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
