মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 15 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 October 2026
অন্যান্য

হালুয়াঘাট পৌরসভায় দুটি নতুন টিকাদান কেন্দ্র উদ্বোধন

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে পৌর এলাকায় দুটি নতুন মা ও শিশু টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উত্তর বাজার শহীদ মিনার কমপ্লেক্স ও জয়িতা মহিলা মার্কেটে কেন্দ্র দুটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে হালুয়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,হালুয়াঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক সহ পৌরসভার সহায়ক কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্র দুটিতে শূন্য থেকে এক বছর বয়সী শিশুসহ নির্ধারিত কর্মসূচির আওতায় বিভিন্ন টিকা দেওয়া হবে।

নতুন কেন্দ্র চালুর ফলে পৌর এলাকার মা ও শিশুদের টিকাদান সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।