মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 18 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 October 2026
অন্যান্য

মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজার ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত জনপদে বসবাসরত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, তারই ধারাবাহিকতায় মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যার ফলে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রান্তিক কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারবে। এতে কৃষকদের ভোগান্তি যেমন কমে আসবে, তেমনি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

উদ্বোধন করা প্রকল্পগুলো হলো:

৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২.৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১.৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং ও ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার, খাগড়াছড়ি জেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।