মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 19 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 October 2026
অন্যান্য

ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও চিন্তাভাবনা করছে কমিশন।

সোমবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব কথা বলেন।

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না যে সব করতে পারব। এটা আমার ব্যক্তিগত মত। আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

নির্বাচনের আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিবেচনা করা হতে পারে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কমিশন বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে কাজ করছে। এ নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।