মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 20 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 October 2026
অন্যান্য

সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

নেত্রকোনার জেলার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা পৌর শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল হেলাল সভাপতিত্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক ,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন সাংবাদিকদের হত্যাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।