মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 22 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 October 2026
অন্যান্য

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনায় রিয়াদ জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কতৃর্পক্ষ।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদ শহরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরব সেই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই মাঝআকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয় এবং সবাইকে নিরাপত্তা নির্দেশিকা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানালেও, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা