সংস্করণ
21 October 2026
21 October 2026
অন্যান্য
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকদের একটি দল মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান।
পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান ইউএনও মো. জিল্লুর রহমান।
