মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 October 2026
অন্যান্য

শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রাম থেকে দীপালি রানী নামের এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাটার মিলের সর্দার আমজাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত সর্দারের কাছ থেকে অগ্রিম দাদনের টাকা নিয়ে দীপালি রানীর ছেলে জগদীশ আত্মগোপন করায়, তার মাকে অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছেলের অপরাধের শাস্তি মাকে দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। অভিযুক্ত ইটভাটা সদ্দার মোঃ আমজাদ হোসেনের ফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবিষয়ে শ্যামনগর থানার ওসি মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছেলের অপরাধের জেরে একজন মাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে ওই নারীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন তারা।