মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 October 2026
অন্যান্য

সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ

সুন্দরবনের গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।