মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 October 2026
অন্যান্য

ঢাবির অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

৪৫তম বিসিএসে গেজেট বঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতারা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখার সাবেক সহসম্পাদক ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ‘দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে তারা এখানে বসেছিল। আমরা সচেতন শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে পেরে পুলিশে সোপর্দ করেছি। তারা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।’

এ দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা।