মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 October 2026
অন্যান্য

খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​বৈঠকে অংশ নেন খাগড়াছড়ির সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এসময় মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া এবং দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান নির্মাণ প্রতিষ্ঠান 'করিঙ্গ'-এর চেয়ারম্যান কাং চুনহো ও ব্যবস্থাপনা পরিচালক কাং গিয়াং হো বৈঠকে অংশগ্রহণ করেন।

​বৈঠকে খাগড়াছড়ির অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, সঠিক পরিকল্পনা ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে খাগড়াছড়ির পর্যটন খাতের টেকসই বিকাশ এবং সম্ভাব্য দেশি-বিদেশি বিনিয়োগ নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা করা হয়।

​সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে খাগড়াছড়ি কেবল দেশের শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্রেই পরিণত হবে না, বরং আন্তর্জাতিক পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করবে, যা পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করবে।