মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 October 2026
অন্যান্য

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় নদীতে গোসলে নেমে নূর আমিন নামে ৮ বছরের এক শিশু ডুবে নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নূর আমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।

নিখোঁজের সন্ধান পেতে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নূর আমিন নামের শিশুটি নদীতে গোসল করতে নেমে পদ্মায় ডুবে নিখোঁজ রয়েছে। শিশুটির সন্ধান পেতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।