সংস্করণ
24 October 2026
24 October 2026
অন্যান্য
টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

এ মাসেই দুই টেস্টের সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দুদল। দর্শকদের টেস্টটি বিনামূল্যে উপভোগের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্টের পুরো পাঁচ দিন উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টিকিট ছাড়াই খেলা দেখা যাবে। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
শুধু এই দুই গ্যালারিতেই এমন সুবিধা থাকছে। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড, হসপিটালিটি ও অন্যান্য ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে হলে টিকিট কেটেই মাঠে ঢুকতে হবে।
১ নভেম্বর মিরপুর টেস্ট শেষে দুদল চলে যাবে সিলেটে। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
