মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 26 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 October 2026
অন্যান্য

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা আজিজ সিটি এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তিনি বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার একাধিক অভিযোগ আছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নানা ভাবে একত্রিত করার অভিযোগ আছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।