মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 October 2026
অন্যান্য

সুন্দরবনে বনদস্যু নির্মূলে ধারাবাহিক কর্মসূচি দিলেন কৃষকদল নেতা সালাউদ্দিন

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন। সোমবার (২৬শে অক্টোবর ) সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের স্থানীয় বিএনপির নেতা-কর্মী, জেলে-বাওয়ালি ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৯শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ৯নং সোরার দৃষ্টিনন্দন এলাকায় মানববন্ধন, ৩০শে অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশ, ৩১শে অক্টোবর শনিবার বিকেল ৩টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে গণমিছিল, ১লা নভেম্বর রবিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ২রা নভেম্বর সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।

সালাউদ্দিন লিটন বলেন, সুন্দরবন আমাদের জীবিকা, আমাদের অস্তিত্ব। কিন্তু বনদস্যুদের দৌরাত্ম্যে জেলে-বাওয়ালিরা আজ নিরাপত্তাহীন। বনদস্যুমুক্ত সুন্দরবন না হলে উপকূলের মানুষের নিরাপদ জীবন নিশ্চিত হবে না।

তাদের চার দফা দাবি হলো, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া এবং সুন্দরবননির্ভর মানুষের নিরাপদ জীবিকা নিশ্চিত করা।

সাতক্ষীরা জেলা কৃষক দলের এই নেতা রোদেলা ফাউন্ডেশনের ব্যানারে দীর্ঘদিন ধরে গাবুরা অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন।