মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 27 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 October 2026
অন্যান্য

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. নাজমুল হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হারিজ মিয়া। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুর ১২টার দিকে বুড়িচং থানার পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।