মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 October 2026
অন্যান্য

মুসলিমদের ছাড়া ইসরায়েলের কোন দলই সরকার গঠন করতে পারছে না



ইসরায়েলে ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী জোট—কোনোটিই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে প্রকাশিত নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে নেতানিয়াহুর জোট ৫০টি এবং বিরোধী জোট ৫৩টি আসন পেতে পারে।

এদিকে, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি প্রধান রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রাম সম্মিলিতভাবে ১৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এমনটি হলে দেশটির পার্লামেন্টে আরব আইনপ্রণেতাদের আসনসংখ্যা নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।