মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 October 2026
অন্যান্য

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নাটোরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । জেলা প্রশাসক সুমনা আক্তার, পুলিশ সুপার শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।