মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 October 2026
অন্যান্য

পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় কার্যালয়ের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

বুধবার সকাল ১০টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জজ কোর্ট এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পরিবহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং যানবাহনে স্টিকার লাগানো হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান মো. জুলকার নাইন। বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক ও জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী, সাংবাদিক ও চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়ক নিরাপদ করার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার চারজন সফল চালককে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।