মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 October 2026
অন্যান্য

সৌন্দর্য নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না: প্রশাসক ডা. শাহাদাত

নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বুধবার সকালে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী অপসারণের মাধ্যমে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরীর সৌন্দর্য নষ্ট করা যাবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।