মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 31 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 October 2026
অন্যান্য

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসে নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন পার হওয়ার প্রায় পাঁচ কিলোমিটার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার আগে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালককে বিষয়টি জানানো হলে ট্রেনটি মহেড়া স্টেশনের কাছে থামানো হয়।

দুর্ঘটনায় লাইনচ্যুত বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর আপাতত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে নীলসাগর এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।