মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 30 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 October 2026
অন্যান্য

যেভাবে শনাক্ত হলো তুরাগে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ

নিখোঁজের একদিন পর রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২৮ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি জানান, লাশটির পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে লাশটি সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির বলে পরিচয় নিশ্চিত হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।