মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 01 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 October 2026
অন্যান্য

তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ রাজধানীর উত্তরার বাসায় নিয়ে যাচ্ছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়। এরপর মরদেহ নিয়ে উত্তরার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা।

এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের তৈরি সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফ সৌরির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার আলামত এবং পেট ফোলা থাকার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় তাহসিফ সৌরির খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।

তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।