মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 01 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 October 2026
অন্যান্য

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান,পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সীমান্ত এলাকা চোরাচালান, পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বাঁশতলা বিওপি শহীদ মিনার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভাটি হয়।

সভায় সহকারী পরিচালক মোঃ সেলিম রানা ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার মানব পাচার, পুশইন এবং অবৈধভাবে গরু ও সুপারি চোরাচালান প্রতিরোধ স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক করেন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু, সুপারি, মানব পাচার রোধে চোরাকারবারীদের বিষয়ে সজাগ থাকা এবং এ ধরনের অবৈধ কর্মকান্ডে কোনভাবে জড়িত না হওয়ার জন্য সীমান্তের স্থানীয় জনগণকে পরামর্শ প্রধান করেন।

এসময় তিনি আন্তর্জাতিক সীমান্ত ও জিরো লাইনে আশেপাশে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকা এবং সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি চলাচল,মানব পাচার,পুশ-ইন কিংবা গরু ও সুপারি চোরাচালানে কোন ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহবান জানানো হয়।সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তঃসীমান্ত অপরাধ মানব পাচার পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এধরণের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।