মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 04 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 November 2026
অন্যান্য

গৌরীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এস আর বি-১৪)।

এ ঘটনায় রবিবার (১ নভেম্বর) এসআরবি-১৪-এর নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুজ্জামান টিপু ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআরবি-১৪-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।