সংস্করণ
02 November 2026
02 November 2026
অন্যান্য
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

লালমনিরহাটের সদর উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোমিনা বেগম (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সাপ্টিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পিটিআইয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান। নিহত মোমিনা বেগম ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব সজীব বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এ বিষয়ে নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
