মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 04 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 November 2026
অন্যান্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ও যুদ্ধ দুইয়ের জন্যই প্রস্তুত ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা কিংবা সামরিক সংঘাত দুই পরিস্থিতির জন্যই ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেয় কি না, তার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে।

সোমবার (২ নভেম্বর) তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তিনি জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। এ ক্ষেত্রে তেহরান এরই মধ্যে নিজেদের প্রস্তাবও উপস্থাপন করেছে।

আরাগচি বলেন, সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক বিচক্ষণতার ওপর।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তেহরানের শর্ত মেনে নিলেই কেবল গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং আলোচনা আবার শুরু হবে। অন্যথায় বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে। ইরান মাথা নত করবে না।