মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 04 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 November 2026
অন্যান্য

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।

তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য দেননি আসিফ মাহমুদ।

এদিকে তাঁর এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় বুধবার সকাল ১১টা  পর্যন্ত পোস্টটিতে ৫৫ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি সাড়ে চার হাজারের বেশি মন্তব্য এবং দুই শতাধিক শেয়ার দেখা গেছে।

উল্লেখ্য, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করেই আসিফ মাহমুদের এ ব্যঙ্গাত্মক পোস্ট বলে প্রতীয়মান হচ্ছে। তবে তাঁর বিদেশযাত্রার গন্তব্য কিংবা সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।