মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 07 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 November 2026
অন্যান্য

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়ক অবরোধ করে আন্দোলন করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকা অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে উদ্ধারে রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশি সহায়তায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। পাশাপাশি আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় তাঁরা ক্ষুব্ধ হন।

এসব অভিযোগের প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।