মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 November 2026
অন্যান্য

তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ইতিহাস সম্পর্কে সচেতন থেকে তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন শত্রু ও মিত্র চিহ্নিত করার উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।’

তিনি আরও বলেন, ‘একই অপশক্তি মহাজোটের আড়ালে দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েও ৭ নভেম্বরের সেই অপশক্তির পরাজয় ঘটেছে।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। তরুণরা বারবার প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কোনো আপস করে না।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে থাকা সব সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।