08 November 2026
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান ও লক্ষ্য এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তাঁর অভিযোগ, ইরান আবারও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি।
সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাটজ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির অন্যান্য কর্মকাণ্ড ইসরায়েলের জন্য গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এ কারণে ইরানকে ঘিরে ইসরায়েলের অবস্থান ও লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ না করলে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ থেকেই যাবে। তাই দেশটির বিরুদ্ধে ইসরায়েলের নেওয়া পদক্ষেপের লক্ষ্য এখনো পূরণ হয়নি।
অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এর উদ্দেশ্য বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
সূত্র: আল জাজিরা
