মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 09 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 November 2026
অন্যান্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৪০

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।