মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 12 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 November 2026
অন্যান্য

কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার

বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘একটি স্পন্দনও যেন বাদ না যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার এ শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগ ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজনে সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে মেডিকেল কলেজ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. মজিবর রহমান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন। সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব প্রফেসর ডা. আ. ফ খবির উদ্দিন আহমেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেমিনারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. একরাম আহসান জুয়েল এবং দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সেমিনারে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকিসমূহ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।