মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 13 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 November 2026
অন্যান্য

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। আজ রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল পোস্টে লেখেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।

তিনি আরও লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সবশেষে পোস্টে নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।