মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 12 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 November 2026
অন্যান্য

দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা

কার্তিকের বিদায়লগ্নেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ৩৩ ডিগ্রিতে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এই অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের রামগতি ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার ছাড়াও নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় ৯, ময়মনসিংহে ৭, বগুড়ায় ৫, ফরিদপুরে ২ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে।