মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 13 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 November 2026
অন্যান্য

মালয়েশিয়ায় অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে বাবর

মেরুদণ্ডের সমস্যার কারণে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেতা ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনিজনিত সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কারাগার থেকে মুক্তির পর দেশে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যার উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

আরো জানান দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে।

তিনি আরও বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই, বাবর ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নিজেকে জনসেবায় নিয়োজিত করতে পারেন।