12 November 2026
নড়াইলে পাটের বাজারে দুই সপ্তাহে মণপ্রতি কমেছে ৬০০ টাকা

নড়াইলে সোনালী আঁশখ্যাত পাটের বাজার হঠাৎ করে নি¤œমুখী। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাজারে মণপ্রতি পাটের দাম কমেছে ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পাট চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। পাট কলে পাট কেনায় অনিহায় হঠাৎ পাটের এ দরপতন ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যাপারীরা।
নড়াইলের সর্ববৃহৎ পাটের পাইকারি মোকামগুলোর একটি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর হাট। সপ্তাহে দুই দিন বরিবার ও বুধবার এ মিঠাপুরের হাট বসে। বুধবার মিঠাপুর হাটে ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগমে হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বাহনে চাষিদের পাট হাটে উঠতে না উঠতেই ফঁড়িয়া ব্যাপারীরা ঘিরে ধরেন বিক্রেতাদের, পাটের মান পরখ করে দাম হাঁকছেন, দরদামে পটলেই দেখতে দেখতে মণকে মণ পাট হাত বদল হয়ে যাচ্ছে ব্যবসায়ীর গুদামে। কিন্তু এবার চিত্র ভিন্ন। যে হাটে ঘন্টার ব্যবধানে সাত সকালেই হাত বদল হয় শত শত মন পাট, সেখানে বেলা চড়ে গেলেও হাট দখল করে অবিক্রিত রয়ে গেছে অসংখ্য যান বোঝাই পাট। কাক্সিক্ষত দাম না পাওয়ায় অনেক বিক্রেতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এ দিন এ হাটে মান ভেদে প্রতিমন পাট ৪ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ১০০ টাকা বেচাকেনা হতে দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে যা ৫০০ থেকে ৬০০ টাকা কমে গেছে।
হাটে আসা বিক্রেতারা জানান, ‘মৌসুমের শুরুতে পাটের দাম তুলনামূলক কম থাকলেও পরবর্তী সময়ে তা বেড়ে সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছিল। সেই দামে পাট বিক্রির আশায় অনেক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী পাট মজুত করেছিলেন। কিন্তু হঠাৎ দরপতনে তাদের লাভের প্রত্যাশা অনেকটাই ¤øান হয়ে গেছে। কেউ কেউ লোকসানের আশঙ্কাও করছেন।,
মিঠাপুর হাটের পাট ব্যবসায়ীরা জানান, ‘চলতি মৌসুমে শুরুতে পাটের দাম কম থাকলেও পরে তা রেকর্ড ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত পৌঁছায়। এতে পাটচাষিদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল।,
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর নড়াইলে মোট ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বিপরীতে ৫৮ হাজার ১৯৮ টন পাট উৎপাদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলার বড় পাটের মোকামগুলোর মধ্যে সদর উপজেলার তুলারামপুর, মাইজপাড়া ও রূপগঞ্জ বাজার, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজার, লোহাগড়া বাজার, মিঠাপুর বাজার ও দিঘলিয়া বাজার, কালিয়া উপজেলার কালিয়া, বড়দিয়া ও নড়াগাতি বাজার উল্লেখযোগ্য।
এদিকে পাটের ওজন নিয়েও অভিযোগ তুলেছেন কৃষকেরা। তাদের দাবি, প্রচলিত হিসাবে এক মণ ৪০ কেজি হলেও কোনো কোনো ক্ষেত্রে ৪২ কেজিতে এক মণ পাট হিসাব করা হচ্ছে। এতে প্রতি মণে কৃষককে অতিরিক্ত প্রায় দুই কেজি পাট দিতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
