মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 November 2026
অন্যান্য

আমাজনে ১৫ দিনে ৫ হাজার দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা

ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য সরকার। আগামী ১২০ দিন এ জরুরি অবস্থা কার্যকর থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে চলতি নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জরুরি অবস্থার আওতায় চারণভূমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল ও সম্পদ নিয়োগ করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে, খরার কারণে শুকিয়ে যাওয়া গাছপালা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এতে মানুষের জীবন, বনাঞ্চল ও উৎপাদনশীল কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ