মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 17 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 November 2026
অন্যান্য

পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী ফারাজ লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক বেলাল উদ্দিন গণমাধ্যমুকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অপরজনকে স্থানীয়রা চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। বাসটি ঘটনাস্থলে পাওয়া গেলেও ঘাতক বাসের চালক পালিয়ে গেছে।