মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 17 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 November 2026
অন্যান্য

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পর রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে।

তিনি জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা ও আগুন দেওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।