মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 November 2026
অন্যান্য

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ নভেম্বর মিরপুরের কল্যাণপুরে আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

ওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।