মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 18 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 November 2026
অন্যান্য

পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই রাতে রাজধানীর আরও দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।

পরপর এসব অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।