মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 21 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 November 2026
অন্যান্য

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন

রাজশাহী মহানগরীর আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে শাহ মখদুম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটি পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাস দুটি পুড়ে যায়।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।