মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 20 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 November 2026
অন্যান্য

বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার

নীলফামারীর কিশোরগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

কৃষি অফিস জানায়, ২০২৬-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সেক্রেটারী একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, সরিষার আবাদ লাভজনক। তাই সরকার কৃষককে বেশি বেশি সরিষা আবাদে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেছে।