মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 20 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 November 2026
অন্যান্য

বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর

বরগুনায় লকডাউনের সমর্থনে বিভিন্ন স্থানে মশাল মিছিল, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে হাতে জ্বলন্ত মশাল নিয়ে একটি বড় মিছিল সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরে আমতলীসহ জেলার বিভিন্ন এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালানো হয়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় ধোঁয়া ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

ভিডিওর বর্ণনায় জানানো হয়, আমতলীতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চরকলোনী এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং বেগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

এ ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।