মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 21 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 November 2026
অন্যান্য

আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

ওই বাসিন্দা জানান, এ সময় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। অস্ত্রধারীদের পরিচয় প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, রাত ২টা ৩৪ মিনিটের দিকে একাধিক ককটেল বিস্ফোরণের পর বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দুর্বৃত্তরা বাড়ির জানালার কাচ ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তবে গাড়িতে আগুন দেওয়ার ভিডিও নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রুবেল আফ্রাদ জানান, কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। খবর পাওয়ার পরপরই এসআই সুজাত উল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির সামনে রাখা একটি বক্সে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাড়িতে আগুন দেওয়ার ভিডিওটি আগের কোনো ঘটনার বলে জানান তিনি।