মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 November 2026
অন্যান্য

চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর

বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক হুসাইন মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুসাইন মালিক।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে।

হুসাইন মালিক বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে ও পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়।

হাসান মালিক বলেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।