মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 November 2026
অন্যান্য

কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

কুমিল্লায় গলায় বেলুন আটকে তাবাসুম নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার বিকালে (২২ নভেম্বর) জেলার বরুড়া উপজেলার কশামী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসুম (৩) ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মহিন উদ্দিন তার মেয়েকে আদর করে বেলুন কিনে দেন। রবিবার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে বেলুনটি ফেটে যায়। তখন বেলুনের একটি অংশ শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সীতে নিয়ে আসে তখন মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ ফেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’