মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 November 2026
অন্যান্য

৬ লাখ টাকার হেরোইনসহ মাদক মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। আটক তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত রবিবার বিকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক তুহিন মোল্লা গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা হেরোইনসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।