মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)র অধীনস্থ ডিমলা উপজেলার অধীনস্থ কালীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসব সার উদ্ধার করে।

বিজিবির সুত্র বলছে, জব্দকৃত সারের মধ্যে রয়েছে- ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা এমওপি সার। জব্দকৃত সারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা তা যাচাই-বাছাই করে অবৈধ বলে ঘোষণা করেন।

এ ঘটনায় জব্দকৃত সারের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তের সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।